গড়ে একটি পরিবারের ১ মাসের ন্যূনতম বাজার খরচ প্রায় ২৫০০ টাকা

এই রমাদানে, আপনার ইচ্ছেমতো দানই হতে পারে কারও পুরো মাসের ভরসা

রমাদান মানেই শুধু সংযম নয়—এটা মানবতার পরীক্ষা। আমাদের চারপাশে এমন পরিবার আছে, যাদের প্রতিদিনের ইফতার আর সাহরি অনিশ্চিত। আপনার সামান্য সহায়তাই তাদের জন্য বড় আশ্বাস হতে পারে।
দানের অংক নয়, নিয়তটাই সবচেয়ে বড়।
আপনি ১০০ টাকা দিন বা ১০০০ টাকা—প্রতিটা টাকাই কারও না খেয়ে থাকার কষ্ট কমায়। ছোট সহায়তাগুলো মিলেই আসে বড় পরিবর্তন।

ক্যাম্পেইনের উদ্দেশ্য

রমাদান মাসে একটি অসহায় পরিবার যেন ইফতার ও সাহরির জন্য প্রয়োজনীয় শুকনো খাদ্য পায় এবং রান্নার ন্যূনতম উপকরণ নিশ্চিত হয়—এটাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

লক্ষ্যভুক্ত পরিবার

  • নিম্ন আয়ের ও শ্রমজীবী পরিবার
  • বিধবা / একক নারী নেতৃত্বাধীন পরিবার
  • প্রতিবন্ধী সদস্য নির্ভর পরিবার
  • এতিম শিশু রয়েছে এমন পরিবার

বাস্তবায়ন এলাকা

বরিশাল ও পার্শ্ববর্তী অঞ্চল

১ মাসের “রমাদান বাজার” প্যাকেজ

আনুমানিক মূল্য: ৳ ২,৫০০+

খাদ্য সামগ্রী

পণ্য পরিমাণ
চাল৫ কেজি
ডাল (মুসুর/ছোলা)২ কেজি
সয়াবিন তেল১ লিটার
পেঁয়াজ২ কেজি
আদা২৫০ গ্রাম
রসুন২৫০ গ্রাম
ছোলা বুট১.৫ কেজি
লবণ১ কেজি
খেজুর১ কেজি
চিনি১ কেজি
ছোট ট্যাং (পানীয়)১ প্যাক
✔️ এই প্যাকেজে একটি পরিবার এক মাস ইফতার এবং সীমিত সাহরি পরিচালনা করতে পারবে।

আমাদের পূর্বের রমাদানগুলোর কাজ দেখুন